You will be redirected to an external website

ফের নামছে রাতের পারদ, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে! বাংলায় কি শীত ফিরছে?

Winter is back in the state (West Bengal Weather Update)! Although the Alipore Meteorological Department has not yet officially announced the 'return of winter',

ফের নামছে রাতের পারদ, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে!

রাজ্যে ফের শীতের আমেজ (West Bengal Weather Update)! যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনও আনুষ্ঠানিকভাবে ‘শীতের প্রত্যাবর্তন’ নিয়ে কোনও ঘোষণা করেনি, তবু সাম্প্রতিক তাপমাত্রার পরিসংখ্যান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাতের পারদ ধারাবাহিকভাবে নামছে।

মাঘ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Winter Update) যেখানে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল, সেখানে শুক্রবার তা নেমে আসে ১৪.৫ ডিগ্রিতে। গত শনিবার আরও কিছুটা কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। এই মাত্রাকে এই সময়ের স্বাভাবিক বলেই ব্যাখ্যা করছে হাওয়া অফিস।

তাপমাত্রার পরিবর্তন

আবহবিদদের মতে, আপাতত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় (Winter Update of West Bengal) বড় কোনও নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা নেই। পারদ অল্পবিস্তর ওঠানামা করবে - কখনও কিছুটা নামবে, কখনও সামান্য বাড়বে। তবে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতাই বেশি স্পষ্ট।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার চরিত্রও আপাতত শুষ্কই থাকবে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির (Rainfall Forecast) সম্ভাবনা নেই। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক-দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কালিম্পঙের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের কয়েকটি অংশে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে অবশ্য সম্পূর্ণ ভিন্ন ছবি। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া - সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীতের নতুন ইনিংস

মাঘের শুরুতেই অনেকেই ভেবেছিলেন শীত বিদায় নিয়েছে। দিনের বেলায় উষ্ণতা বাড়ায় জ্যাকেট-সোয়েটার তুলে রাখার পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর সময় থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। শুক্রবার ও শনিবার রাতের তাপমাত্রা কমায় নতুন করে শীতের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উত্তরবঙ্গে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত, যার জেরে সকালের দিকে যান চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন ভোর ও সকালের দিকে শীতের অনুভূতি বজায় থাকবে। ফলে এখনই শীতের পোশাক পুরোপুরি তুলে রাখার সময় আসেনি - এমনটাই মত বিশেষজ্ঞদের।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The recent incident of harassment of actress Mouni Roy has created a stir on the internet. What kind of situation is actress Mimi Chakraborty facing now? Read Next

বনগাঁর মঞ্চে চরম হেনস্থ...