You will be redirected to an external website

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতেই জোড়া সভা মোদীর

Prime Minister Narendra Modi is coming to Bengal again amidst the SIR process. He is coming to Bengal on a 2-day visit in mid-January.

জানুয়ারিতেই জোড়া সভা মোদীর

 এসআইআর প্রক্রিয়ার মাঝেই ফের ভোটমুখী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি ২ দিনের সফরে বাংলায় আসছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী ১৭ জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। 

গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন মোদী। কিন্তু, দৃশ্যমানতা কম থাকায় তাঁর হেলিকপ্টার তাহেরপুরে নামতে পারেনি। হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই ভার্চুয়ালি বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন। তেমনই রাজ্যে পরিবর্তনের ডাক দেন।

ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তাঁর জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে, বিজেপির দাবি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে। তাই ভয় পাচ্ছে তৃণমূল।

রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর বাংলায় এসে তিনি দাবি করেন, এবার পরিবর্তন সুনিশ্চিত। বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ। শাহ-সহ বঙ্গ বিজেপির নেতারা যখন রাজ্যে পরিবর্তন সুনিশ্চিত বলছেন, তখন পরপর ২ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে চলেছেন মোদী। নতুন বছরে জোড়া সভা করতে এসে মোদী কী বার্তা দেন, সেটাই দেখার।    

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister Mamata Banerjee has once again expressed her anger against the Election Commission over the Special Intensified Rectification (SIR) process Read Next

SIR-এর মতো গুরুত্বপূর্ণ সা...