You will be redirected to an external website

কলস যাত্রার জন্য প্রস্তুতি মাহেশে, মাঘী পূর্ণিমায় ৫৬ ভোগের আয়োজন

Mahesh is preparing for the Kalas Yatra. And a day later, Mahesh Jagannath Mandir Trust Committee Secretary Piyal Adhikari

মাঘী পূর্ণিমায় ৫৬ ভোগের আয়োজন

কলস যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে মাহেশ (Makesh)। আর একদিন পরেই মাহেশ জগন্নাথ মন্দির (Mahesh Jagannath Mandir) ট্রাস্ট কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান, ৩১শে জানুয়ারি নিত্যানন্দ চতুর্দশীর দিন শোভাযাত্রা সহকারে কলস যাত্রার সূচনা হবে। সেদিন গঙ্গা পুজো ও গঙ্গা আরতির মাধ্যমে ১০৮ কলস নিয়ে যাত্রা শুরু হয়ে দুপুরে মাহেশ জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir) এসে পৌঁছবে। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে গীতা পাঠ ও ধর্মসভা।

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly) প্রাক্কালে গীতা পাঠ ও ধর্মসভা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় পিয়াল অধিকারী বলেন, “রাজনীতি এক জায়গায়, আর আমাদের ধর্মসভা ও গীতা পাঠ সম্পূর্ণ অন্য জায়গায়। প্রতি বছরই মাহেশ জগন্নাথ মন্দিরে নানা ধর্মীয় কর্মসূচি ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। মন্দির হোক কিংবা মসজিদ—কোনও ক্ষেত্রেই আমাদের ট্রাস্ট কমিটির মধ্যে কোনও রাজনৈতিক রং নেই। আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ধর্মসভা, গীতা পাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি। কোথাও মন্দির বা মসজিদ থাকলে তাতে আপত্তির কোনও কারণ নেই, আর এসব বিষয় নিয়ে রাজনীতি করাও অনুচিত।” মাহেশ জগন্নাথ মন্দিরে কোনও ধরনের ধর্মীয় মেরুকরণের স্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন।

৩১শে জানুয়ারি মন্দির প্রাঙ্গণে আয়োজিত হবে “অমৃত হরিনাম মহাসম্মেলন ও বিশ্বশান্তি মহাযজ্ঞ”। সেখানে দিনভর চলবে বিশেষ পুজো ও যজ্ঞ। ১লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ  ও ৬৪ মহন্ত ভোগ। এই বিশেষ আধ্যাত্মিক মহোৎসবের সঙ্গে এবার নাম জুড়ছে ‘আমার অন্ন’ (Amar Anna) প্রিমিয়াম চালের। ভোগের প্রসাদ রান্না হবে ‘আমার অন্ন’ চালে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Anandapur fire incident has reached the Calcutta High Court. The court has allowed the BJP's Friday procession. Read Next

নিষেধাজ্ঞা সত্ত্বেও আনন...