You will be redirected to an external website

অনিকেতের বিজয়কেতন

SILIGURI-ANIKET-SPORTS-STRUGGLE-SUCCESS

অনিকেতের বিজয়কেতন

শিলিগুড়ির শিবমন্দির এলাকার সূর্য সেন পল্লীর বাসিন্দা অনিকেত চক্রবর্তী। পরিবারে আছেন বাবা, মা ও ছোট ভাই। অনিকেতের পড়াশোনা শুরু বাগডোগরার এয়ার ফোর্স কেন্দ্রীয় বিদ্যালয়ে । পরে মালদহের সিস্টার নিবেদিতা  স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করেন। বর্তমানে তিনি কলকাতার বেহালায় থাকেন এবং স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় বসার  প্রস্তুতিও নিচ্ছেন।
এর আগেও এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন তিনি, তবে সাফল্য আসেনি। হাল ছাড়েননি অনিকেত। গত বছর আবার অংশগ্রহন করেন এই খেলায়।

সেপ্টেম্বর মাসে প্রায় দুই হাজার প্রতিযোগীর মধ্যে নিজেকে প্রমাণ করে ভুবনেশ্বরে নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারিতে চূড়ান্ত নির্বাচনের খবর আসে। এরপর ২৫ এ জানুয়ারি উত্তরপ্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০০ মিটারে ৪২ জনের মধ্যে দুটি হিট পেরিয়ে ফাইনালে উঠে প্রথম স্থান অর্জন করেন।উল্লেখযোগ্য বিষয়, তিনি কখনও পেশাদার প্রশিক্ষণ নেননি। হোস্টেলের কোচের কাছে সামান্য কিছু দৌড়ের কৌশল শিখেছিলেন মাত্র। নিজের ইচ্ছাশক্তি ও পরিশ্রমেই আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। অনিকেতের এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয় । তিনি হতে পারে অনেক তরুণের অনুপ্রেরণা । ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নয় - আবারো প্রমাণিত। বহু বাধা অতিক্রম করে অনিকেতের এই স্বর্ণপদক জয় আবারও প্রমাণ করল যে, “Failure is the stepping stone to success।” 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...