You will be redirected to an external website

মহুয়া ফুলের পায়েস ! 

SILIGURI-SRISHTIMELA-WESTBENGAL-COOKING-KANCHANJANGHA

মহুয়া ফুলের পায়েস ! 

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলা সৃষ্টিশ্রী মেলায় ঢুকলেই আলাদা করে চোখে পড়ছে একটি স্টল বাঁকুড়া, পুরুলিয়ার ঐতিহ্যবাহী স্থানীয় খাবারে সাজানো এই স্টল মেলার অন্যতম আকর্ষণ। আর সেই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মহুয়া ফুলের পায়েস। নতুন স্বাদ আর কৌতূহলের টানে প্রতিদিনই এই স্টলে ভিড় জমাচ্ছেন দর্শক। 

স্টলের উদ্যোক্তা মনোজ পাইন ও ডলি সিংহ মহাপাত্র। আদি বাড়ি বাঁকুড়ায় হলেও বর্তমানে শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা তাঁরা। ছোট ছোট মেলায় অংশ নিলেও, বড় পরিসরের মেলায় তাঁদের অংশগ্রহণ এই প্রথম। আর প্রথম বড় মেলাতেই মহুয়া ফুলের পায়েস এনে দিয়েছে আলাদা পরিচিতি। মহুয়া ফুল শুধু স্বাদেই অনন্য নয়, এর পুষ্টিগুণও যথেষ্ট।

 

প্রাচীনকাল থেকেই আদিবাসী সমাজে মহুয়া নানা ভাবে ব্যবহার হয়ে আসছে। সেই ঐতিহ্যবাহী স্বাদকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ, জানালেন মনোজ পাইন। হারিয়ে যেতে বসা লোকখাদ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই উত্তরের মাটিতে তাঁদের এই প্রয়াস বলে জানিয়েছেন ডলি সিংহ মহাপাত্র। সব মিলিয়ে, একটি পায়েসকে ঘিরে লোকঐতিহ্য আর স্বাদের এক অভিনব মেলবন্ধন—যা সৃষ্টিশ্রী মেলায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

ARAMBAG-SCHOOL-FOOD-STUDENT-TEACHER Read Next

বইয়ের বাইরে জীবনের হিস...