গোলাপ নয় ‘অর্গানিক স্ট্রবেরি’
ভ্যালেন্টাইন্স উইকে শিলিগুড়িতে উপহার হিসাবে নয়া ট্রেন্ড তৈরি করেছে অর্গানিক স্ট্রবেরি। শিলিগুড়ির অদূরে হাসখোয়াতে বেড়েছে এই লাল ফলের কদর। বিঘার পর বিঘা জমিতে চাষ হওয়া অর্গানিক স্ট্রবেরিই এখন ভালোবাসা প্রকাশের নতুন মাধ্যম । চাষিরা জানিয়েছেন এই বছর ভ্যালেন্টাইন্স উইককে মাথায় রেখে অনেক তরুণ-তরুণী আগে থেকেই জানিয়ে রেখেছেন, তারা আসবেন এবং নিজেরাই জমি থেকে স্ট্রবেরি তুলবেন। ভালোবাসা দিবসে তারা একে অপরকে গোলাপ নয়, স্ট্রবেরি উপহার দিতে চান।

শুধু উপহার হিসেবেই নয়—অর্গানিক স্ট্রবেরি এখন নতুন প্রজন্মের চাষিদের কাছেও বড় সুযোগ।বাজারের সাধারণ স্ট্রবেরির তুলনায় অর্গানিক স্ট্রবেরি বেশি দামে বিক্রি হয়। বর্তমানে স্ট্রবেরি কেজিপ্রতি প্রায় ৪০০ টাকা দরে বিক্রি হওয়ায় লাভের অঙ্কও ভালো।শুধু গোবর সার ব্যবহার করেই চাষ করা হয় বলে এই স্ট্রবেরি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত। ভালো রোদ-ছায়ার সমন্বয় থাকলে তিন মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে লাভ পাওয়া সম্ভব।

অল্প জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ করে স্বল্প সময়ে ভালো লাভ করা সম্ভব হওয়ায়, উত্তরবঙ্গে দিন দিন বাড়ছে স্ট্রবেরি চাষের আগ্রহ। বিশেষ করে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত হওয়ায় বাজারে এর চাহিদা এবং দাম—দুটোই বেশি।