You will be redirected to an external website

চূড়ান্ত তালিকায় নেই ৩ পঞ্চায়েত সদস্যের নাম!

SOUTH24PARGANA-WESTBENGAL-2023-RAMKRISHNAVILLAGE-VOTERLIST

চূড়ান্ত তালিকায় নেই ৩ পঞ্চায়েত সদস্যের নাম!

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন তিনজনই। পশ্চিম গঙ্গাধরপুরের ১৭ নম্বর বুথের সদস্য পানুরাম দাস, কৈলাসনগরের ১০২ নম্বর বুথের সদস্যা সীমা সরকার দাস এবং ১০৭ নম্বর বুথের সদস্যা রূপমতি দাস। অথচ হেয়ারিং প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় খুঁজেই পাওয়া গেল না তাঁদের নাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার প্রায় ১৭ হাজার ৪০০। তার মধ্যে বাদ পড়েছে ২০১০ জনের নাম এবং বিচারাধীন রয়েছে ১২১৯ জন। ফলে গোটা পঞ্চায়েত এলাকাতেই তৈরি হয়েছে উদ্বেগ।

 


পঞ্চায়েত সদস্যদের দাবি, হেয়ারিংয়ের সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। তবুও কীভাবে চূড়ান্ত তালিকা থেকে তাঁদের নাম বাদ গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্যরা। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক সামনে এসেছে। কোথাও বিএলও-র পরিবারের নাম ‘বিচারাধীন’ তালিকায়, আবার কোথাও একসঙ্গে বহু ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। সেই আবহেই কাকদ্বীপের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এখন প্রশ্ন-ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোথায় গলদ? আর সেই উত্তর খুঁজতেই সরব কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...