সুন্দরবনে স্টেডিয়াম !
সুন্দরবনের মাঝে অবস্থিত মথুরাপুর বিবেকানন্দ ময়দান আজ শুধুই একটি খেলার মাঠ নয়। এটি হয়ে উঠেছে হাজারো তরুণ খেলোয়াড়ের স্বপ্নের প্রতীক। আধুনিক পরিকাঠামো, সুবিন্যস্ত মাঠ আর গ্যালারি সবমিলিয়ে মথুরাপুর ময়দান পেল এক নতুন রূপ। এতদিন গ্রামের মানুষ বড় বড় ম্যাচ দেখতেন শুধু টেলিভিশনের পর্দায়। এবার থেকে সেই উত্তেজনা, সেই আনন্দ সবই উপভোগ করতে পারবেন চোখের সামনে , নিজের গ্রামের মাঠে। এমপি কাপ ২০২৬ উপলক্ষ্যে নির্মিত এই আধুনিক স্টেডিয়াম শুধু একটি ইভেন্টের জন্য নয়।

ভবিষ্যতের জন্য এক বড় বিনিয়োগ। এখান থেকেই আগামী দিনে উঠে আসবে নতুন নতুন প্রতিভা। যারা একদিন রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করবে। এমনটাই আশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।সুন্দরবনের ইতিহাসে এই আধুনিক স্টেডিয়াম এক মাইলফলক। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে এই মথুরাপুর বিবেকানন্দ ময়দান । এমপি কাপ ২০২৬ এর হাত ধরে সুন্দরবনের ক্রীড়া ক্ষেত্রে যে নতুন দিগন্তের সূচনা হলো, তা নিঃসন্দেহে আগামী দিনে বদলে দেবে বহু তরুণের জীবন।