You will be redirected to an external website

মালাবদলের সময় মঞ্চে উঠে কনেকে তাক করে গুলি চালাল যুবক, প্রেমঘটিত কারণেই হামলা, অনুমান পুলিশের

The festive atmosphere of a wedding in Bihar's Buxar district turned into a scene of mourning in an instant.

প্রেমঘটিত কারণেই হামলা, অনুমান পুলিশের

বিহারের বক্সার জেলায় এক বিয়ের অনুষ্ঠানে উৎসবের আলোর ঝলমলে আবহ মুহূর্তের মধ্যে পরিণত হল শোকের ঘটনায়। মামাবদলের অনুষ্ঠানের মাঝেই বিয়ের মঞ্চে উঠে কনেকে গুলি চালানোর অভিযোগ উঠল তাঁরই 'প্রেমিকের' বিরুদ্ধে (Bride shot by lover during wedding Bihar)। গুরুতর জখম অবস্থায় কনেকে উন্নত চিকিৎসার জন্য বারাণসীতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বক্সার জেলার মুফস্সিল থানা এলাকার অন্তর্গত চৌসা নগর পঞ্চায়েত-এর মোল্লা টোলি এলাকায়। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই এই হামলা (love affair shooting India) ঘটে, যার জেরে মুহূর্তের মধ্যে অনুষ্ঠানে চরম আতঙ্ক (Wedding shooting in Buxar) ছড়িয়ে পড়ে। বরযাত্রী ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সুযোগ বুঝে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়েই মুফস্সিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে আরতির কোনও প্রেমঘটিত সম্পর্ক ছিল। তাঁর জেরেই এই ঘটনা। অভিযুক্তের নাম দীনবন্ধু এবং সে আরতির প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বলিয়া জেলা-র সুলেমানপুর থেকে বরযাত্রীরা চৌসায় এসেছিল। তখন মালাবদল অনুষ্ঠান চলছিল, সম্ভবত কনের বোন মঞ্চে উঠে কোনও একটি আচার সম্পন্ন করছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক মঞ্চে উঠে পড়ে এবং ১৮ বছরের কনে আরতি কুমারীকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে নাভির কাছে গুলি লাগে, লুটিয়ে পড়েন আরতি।

গুলি লাগার সঙ্গে সঙ্গেই গুরুতর জখম হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন কনে। ঘটনায় উপস্থিত অতিথিরা হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে আনন্দের আবহ আতঙ্কে বদলে যায়।

হাসপাতালে ভর্তি, পরে বারাণসীতে রেফার

পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আরতিকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বারাণসীতে রেফার করেন।

অভিযুক্তের খোঁজে তল্লাশি

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। তাকে গ্রেফতারের জন্য লাগাতার তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...