You will be redirected to an external website

'যুবসাথী'তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ! কোন জেলার কী পরিসংখ্যান

The Yuva Sathi Registration process started on the 16th. Its last day is Thursday. And the number of applications for this scheme has already crossed 6 million.

'যুবসাথী'তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ

গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া। বৃহস্পতিবারই তার শেষ দিন। আর ইতিমধ্যে এই প্রকল্পে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লক্ষ। যদিও মনে করা হচ্ছে আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে। শুধু বুধবারই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে - ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩ এবং উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৬৩ হাজার ২১০।

এক নজরে জেলা ভিত্তিক পরিসংখ্যান - (Bekar Bhara District Wise Form Submitted)

উত্তর ২৪ পরগনা - ৪ লক্ষ ৬৩ হাজার ২১০

বাঁকুড়া - ৩ লক্ষ ৩৭৫

পুরুলিয়া - ২ লক্ষ ৯২ হাজার ৩৮৫

নদিয়া - ৩ লক্ষ ২২ হাজার ০২৯

হুগলি - ৩ লক্ষ ১৫ হাজার ৭২৮ 

পূর্ব বর্ধমান - ২ লক্ষ ৮৪ হাজার ৪০৩

পশ্চিম মেদিনীপুর - ২ লক্ষ ৯০ হাজার ৪৮৫ 

হাওড়া - ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৫

পূর্ব মেদিনীপুর - ৩ লক্ষ ২২ হাজার ৪০০

বীরভূম - ২ লক্ষ ৫৪ হাজার ৮৩২

জলপাইগুড়ি - ২ লক্ষ ৭২০

কোচবিহার - ২ লক্ষ ১৫ হাজার ১২৬

পশ্চিম বর্ধমান - ২ লক্ষ ২৬ হাজার ০৪৭

মালদহ - ২ লক্ষ ৭২ হাজার ৮৭৯

উত্তর দিনাজপুর - ১ লক্ষ ৮০ হাজার ১০২

দক্ষিণ দিনাজপুর - ১ লক্ষ ২০ হাজার ৪৯৪

কলকাতায় - ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩

আলিপুরদুয়ার - ১ লক্ষ ১১ হাজার ৩৫৮

দার্জিলিং - ১ লক্ষ ১০ হাজার ৭১৯

ঝাড়গ্রাম - ৮২ হাজার ৩৯৭ 

কালিম্পং - ১৯ হাজার ৩৩৮

সরকারি দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা এবং আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন নেওয়ায় অংশগ্রহণও বেড়েছে চোখে পড়ার মতো।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The festive atmosphere of a wedding in Bihar's Buxar district turned into a scene of mourning in an instant. Read Next

মালাবদলের সময় মঞ্চে উঠে ...