You will be redirected to an external website

একধাক্কায় লাফিয়ে বাড়ল সোনার দাম! বিনিয়োগ করছেন তো?

The price of gold has now reached a point where many experts believe that a bubble has formed in gold. And if that bubble bursts at any time, the price of gold will skyrocket.

একধাক্কায় লাফিয়ে বাড়ল সোনার দাম!

সোনার দাম এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে অনেক বিশেষজ্ঞই মনে করছেন সোনায় একটা বুদবুদ তৈরি হয়েছে। আর সেই বুদবুদ যে কোনও সময় ফাটলেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে পড়বে সোনার দাম। কিন্তু সোনার দাম কত বেড়েছে? কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা। সোনার দাম কত হয়েছে, দেখে নিন এক ঝলকে।

২৪ ক্যারেট সোনার দাম

১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা। বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬১০ টাকা। এ ছাড়াও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনারও। ১০ গ্রামের দাম ৬০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকায়। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রামের দামে ৫০০ টাকার বৃদ্ধি দেখা গিয়েছে। দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬০ টাকায়। ১ গ্রামের দাম হয়েছে ১০ হাজার ৯৬ টাকা।

রুপোর দাম

রুপোর দামও বেড়েছে। ১ কেজি রুপোর দাম বেড়েছে প্রায় ৮ হাজার ৯০০ টাকা। বর্তমানে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৮ হাজার টাকা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Just as the heat of debate has risen inside Parliament during the winter session, so too have various controversies outside. Read Next

মহুয়া-রচনার উপরে বেজায় চ...