You will be redirected to an external website

শীতে ত্বকে টানটান ভাব, চুলকানি! অজান্তেই ডেকে আনছে চর্মরোগের ঝুঁকি, সমাধান দিলেন চিকিৎসক

In winter, the humidity in the air decreases, and this affects the skin. Dryness, tightness, itching - all this makes the skin uncomfortable during this time.

শীতে ত্বকে টানটান ভাব, চুলকানি!

শীতে কমে যায় বাতাসের আর্দ্রতা, আর তার প্রভাব পড়ে ত্বকে। শুষ্কতা, টানটান ভাব, চুলকানি- সব মিলিয়ে এই সময় ত্বক হয়ে ওঠে অস্বস্তিকর। অনেকেই ঘরোয়া যত্নে সমাধান খুঁজতে চান (Winter skin care), কিন্তু সব পদ্ধতি যে নিরাপদ কিংবা কার্যকর, তা নয়। শীতের সময়ে ত্বকের (Dry skin remedies) এই পরিবর্তন কেন হয় এবং কীভাবে সঠিক যত্ন নিলে সমস্যা কমানো যায়, তা নিয়ে পরামর্শ দিলেন ত্বক বিশেষজ্ঞরা।

শীতে কেন বাড়ে ত্বকের শুষ্কতা

ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমে যায়। ঘরের ভিতরে রুম হিটার ব্যবহার করলেও ত্বক থেকে জল দ্রুত বেরিয়ে যায়, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় 'ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস' (Transepidermal water loss)। শীতের সময় ত্বকের সবচেয়ে বাইরের স্তরে সূক্ষ্ম ফাটল তৈরি হয়। এই ফাটলের মধ্য দিয়েই ত্বকের আর্দ্রতা বেরিয়ে গিয়ে ত্বক আরও রুক্ষ হয়ে ওঠে।

এই সময় শরীরে সেরামাইড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের মতো প্রাকৃতিক ময়েশ্চারাইজারের (Moisturizer for rough skin) উৎপাদনও কমে যায়। ফলে ত্বকের জৌলুস দ্রুত হারায়। যাঁদের ত্বক সবসময়ই শুষ্ক বা যাঁদের সিবাম কম তৈরি হয়, তাঁদের সমস্যা আরও বেড়ে যায়।

গরম জলে দীর্ঘ সময় স্নান করার অভ্যাস শীতকালে ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করে। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এই সময় অ্যাটোপিক ডার্মাটাইটিস (Atopic Dermatitis), সোরিয়াসিস, জেরোটিক একজিমার মতো সমস্যা বাড়তে পারে। বয়স্ক মানুষের ক্ষেত্রে শীতের শুষ্কতা আরও তীব্র হয়, কারণ বয়সের সঙ্গে ত্বকের তেল তৈরি হওয়ার ক্ষমতা কমে যায়।

শীতে ত্বকের যত্নে কী করবেন

  • গরম জলে বেশিক্ষণ স্নান নয়। স্নানের পর হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা বেশি ধরে রাখা যায়।
  • অ্যালকালাইন সাবান বাদ দিয়ে মাইল্ড ক্লিনজার বা সিন্ডেট সাবান ব্যবহার করুন।
  • গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মেশানো থেকে বিরত থাকুন- এতে শুষ্কতা বাড়ে।
  • হিটার বা ব্লোয়ারের সামনে বেশিক্ষণ থাকবেন না।
  • বাইরে বেরোলে শরীর ঢেকে রাখুন, আর শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন।
  • ভিটামিন এ, ডি, জিঙ্ক ও ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার ত্বকের জন্য উপকারী।
  • চুলকানি বা ফাটল বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কোন ঘরোয়া টোটকা কতটা কার্যকর

  • আর্গন অয়েল বা নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। তবে যাঁদের ব্রণ আছে, তাঁদের নারকেল তেল এড়িয়ে যাওয়া উচিত।
  • ফাটা ত্বকে টক দই লাগালে উপকার মেলে, তবে একজিমা বা কোনও ঘায়ে নয়।
  • মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Read Next

আমার কাছে খবর আছে, ফোর্ট ...