You will be redirected to an external website

কল আছে, জল নেই! আউসগ্রামে তিন বছর ধরে স্থবির জলপ্রকল্প, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কল আছে, জল নেই! আউসগ্রামে তিন বছর ধরে স্থবির জলপ্রকল্প, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কল আছে, জল নেই!

আউসগ্রাম: "সরকার পাইপ বসিয়েছে, বিশাল ট্যাঙ্কও তৈরি হয়েছে। এমনকি বাড়ির দরজায় কলও পৌঁছেছে। কিন্তু তিন বছর কেটে গেলেও সেই কল থেকে এক ফোঁটা জলও বেরোল না।" ক্ষোভের সুরে এই কথাগুলোই বলছিলেন পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লকের এক বাসিন্দা। তিন বছর আগে ঘটা করে শুরু হওয়া জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের জলপ্রকল্প আজ গ্রামবাসীদের কাছে কেবলই এক 'সোনার পাথরবাটি'আউসগ্রাম পশ্চিমপাড়া, ওয়ারিশপুর, সুখাডাঙা এবং আলেফনগরের মতো প্রধানত আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে এই সমস্যা সবথেকে প্রকট। বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর আগে গ্রামগুলোতে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। তৈরি হয়েছে বিশাল ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক।
সরকারি জলপ্রকল্পের নিয়ম মেনে বাড়ি বাড়ি জলের কানেকশন বা কলও পৌঁছে দেওয়া হয়েছে। সব আয়োজন সারা থাকলেও বাস্তবে জল সরবরাহ শুরু হয়নি। ফলে গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষা এখন চরম হতাশায় পরিণত হয়েছে। 

জলপ্রকল্পটি চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম জলকষ্টের শিকার হচ্ছেন। এলাকার অধিকাংশ নলকূপ বর্তমানে অকেজো বা সেই জল পানের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে গরমের মরসুম আসার আগেই পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে এলাকায়। দীর্ঘ পথ হেঁটে বা খালের ধারের অস্থায়ী উৎস থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন মহিলারা। 

গ্রামবাসীদের দাবি, বারবার পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। কাজ কেন আটকে আছে বা কবে থেকে জল সরবরাহ শুরু হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট আশ্বাস পাওয়া যাচ্ছে না। এই দীর্ঘসূত্রিতাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়। 
গ্রামবাসীদের হুঁশিয়ারি, শীঘ্রই এই পরিকল্পিত জলপ্রকল্প চালু করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। 'জল নেই তো ভোট নেই'—এমন স্লোগানও উঠতে শুরু করেছে এলাকায়। 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...