You will be redirected to an external website

বড়দিনের আগে বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা! শীতের আমেজ উত্তরে

Winter is over in South Bengal before Christmas! There is no possibility of freezing cold in the next few days

বড়দিনের আগে বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা

বড়দিনের আগে দক্ষিণবঙ্গে উধাও শীত! আগামী কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে! তবে বড়দিনের আগে পারদ ফের নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও, উত্তরে ভরপুর শীত থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল-সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে। সকালে হালকা কুয়াশা। দিনভর মূলত আকাশ পরিষ্কারই থাকবে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বড়দিন থেকে তাপমাত্রা কমতে পারে।

তাপমাত্রা বেড়েছে কলকাতারও। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে। আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Enforcement Directorate (ED) has taken a major step in the money laundering case related to an illegal betting app. Read Next

মিমি ও অঙ্কুশের কত টাকার ...