You will be redirected to an external website

মাদুর হাবে আশার আলো

WESTMEDINIPUR-WESTBENGAL-MADUR-ART-MATHUB

মাদুর হাবে আশার আলো

বছর কয়েক আগে রাজ্য সরকারের উদ্যোগে সবংয়ের রুইনানে তৈরি হয় ‘মাদুর হাব’। এবার সেই হাবেই শুরু হলো প্রশিক্ষণ শিবির। প্রথম পর্যায়ে ১১৮ জন রেজিস্ট্রেশন করলেও আপাতত ৬৫ জন শিল্পীকে দেওয়া হচ্ছে প্রাথমিক প্রশিক্ষণ।এই প্রশিক্ষণে শিল্পীরা আধুনিক যন্ত্রে উন্নত মানের মাদুর তৈরি শেখার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে তৈরি মাদুর কেনার দায়িত্বও নিচ্ছে হাব কর্তৃপক্ষ। ফলে বাজার
মিঠু রানী সাঁতরা, মাদুর শিল্পী সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী Manas Ranjan Bhunia জানান, সবংয়ের অধিকাংশ মানুষ মাদুর শিল্পের উপর নির্ভরশীল।

দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী Mamata Banerjee মাদুর হাব গড়ে দিয়েছেন। এখন সেটিকেই পূর্ণাঙ্গভাবে চালু করা হলো।জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, জেলার সদর এলাকায় একটি স্থায়ী মাদুর বিপণি খোলার পরিকল্পনা রয়েছে, যা সারা বছর খোলা থাকবে। এতে ক্রেতা ও শিল্পী—উভয়েরই সুবিধা হবে।কাঁচামাল থেকে বাজার—সরকারি ছাতার তলায় নতুন স্বপ্ন বুনছেন সবংয়ের মাদুর শিল্পীরা।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...