ইভিনিং ওপিডি চালু
জেলার দুটি হাসপাতালে চালু হলো ইভিনিং ওপিডি বা বিকেলের আউটডোর। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও ঘাটাল মহাকুমা হাসপাতালে চালু হয়েছে এই ইভিনিং ওপিডি। প্রাথমিক পর্যায়ে স্ত্রীরোগ-প্রসূতি ও শিশু বিভাগে এই আউটডোর পরিষেবা চালু হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল, মহাকুমা ও জেলা হাসপাতালগুলিতে পর্যায়ক্রমে এই পরিষেবা চালু করা হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান , এই উদ্যোগের ফলে মাঠে কাজ করা শ্রমিক, দিনমজুর, চাষী যারা - সকলের সুবিধা হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে অনেকেই ছুটি নিতে পারেন না। চাষিরাও বিকেলের পর ফাঁকা থাকেন। তাই এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তবে সব বিভাগই চালু হলে - আরো বেশি মানুষের উপকার হবে । স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে বড় পদক্ষেপ প্রশাসনের। ডেবরা ও ঘাটালে ইভিনিং
ওপিডি চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু পরিশ্রমী মানুষ। এখন দেখার ,কবে জেলার বাকি হাসপাতালেও এই পরিষেবা পুরোপুরি চালু হয় ।