You will be redirected to an external website

‘চৌধুরী ভিলা’য় ফের অধীর, এবার কি প্রার্থী বহরমপুরে? তুঙ্গে জল্পনা

Adhir Chowdhury, a five-time Congress MP from Berhampur in Murshidabad, has returned to the 'Chowdhury Villa' after many years.

‘চৌধুরী ভিলা’য় ফের অধীর, এবার কি প্রার্থী বহরমপুরে?

বহু বছর পর ফের ‘চৌধুরী ভিলা’য় ফিরলেন মুর্শিদাবাদের বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। নিজের ‘পয়া’ চৌধুরী ভিলায় বুধবার পা রাখতেই বহরমপুর জুড়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কি নিজের হারানো রাজনৈতিক সাম্রাজ্য ফিরে পেতে অধীর চৌধুরী ফের একবার পা রাখলেন পুরনো বাড়িতে। আসন্ন বিধানসভা নির্বাচনে তবে কি তিনি এবার বহরমপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বহরমপুর শহরের গোরাবাজারে ‘চৌধুরী ভিলায়’ থাকাকালীন তিনি একাধিকবার কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। এই বাড়ি প্রাক্তন সাংসদদের নিজের ব্যক্তিগত জীবনেরও অনেক সুখ দুঃখের সঙ্গী। বাড়ির একতলার একটি ছোট ঘরে তিনি দলের ‘কোর কমিটি’র সদস্যদের নিয়ে বৈঠক করতেন। বিভিন্ন কারণে পরবর্তীকালে অধীরবাবু আর ‘চৌধুরী ভিলা’য় থাকেননি। একটা সময় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল এই বাড়ি। বুধবার সকালে হঠাৎই সকলকে চমকে দিয়ে জেলা কংগ্রেসের তরফ থেকে জানানো হয় অধীর চৌধুরী সাংবাদিকদের সঙ্গে ‘চৌধুরী ভিলা’য় মিলিত হবেন। এখন থেকে তিনি জেলা কংগ্রেসে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন না।

প্রসঙ্গত, বহরমপুর শহরের এলে এখন কাশিমবাজারের অন্য একটি বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন অধীরবাবু। সাংবাদিকদের সঙ্গে তাঁর সাক্ষাৎকার হয় বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জেলা কংগ্রেস কার্যালয় ছেড়ে ‘চৌধুরী ভিলা’য় সাংবাদিক সম্মেলন করায় জোর জল্পনা শুরু হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন অধীর চৌধুরি। এরপর কিছুদিন তিনি একটু নীরব ছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে জেলায় কংগ্রেসের সংগঠন ফের একবার সক্রিয় করার কাজে হাত লাগিয়েছেন তিনি। প্রায় রোজই নিয়ম করে জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

১৯৯৯ সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে অধীর চৌধুরী ১৯৯১ এবং ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। ১৯৯৬-এর পর ২০২৬ সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে অধীর চৌধুরি বলেন, “মাঝে মাঝে বাড়িটি ব্যবহার করা দরকার বলে অনেকেই বলছিলেন। তাই এই বাড়িতে এসেছি। ওই সব ‘লাকি’-‘আনলাকি’ নিয়ে আমি চলি না।” এপ্রসঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, “অধীর চৌধুরী (Adhir Chowdhury) যদি বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দাঁড়ান আমি ওঁকে জেতাতে সর্বশক্তি নিয়োগ করব। যে ভুল লোকসভা নির্বাচনে করেছিলাম তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাব।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The mercury is rising in Bengal in mid-March. The heat is already increasing discomfort. However, the people of Bengal will be relieved from the power of the sun in the next few days Read Next

মোদির সভায় থাবা বসাবে বৃ...