মমতা প্রশ্ন করতেই প্রধান বিচারপতি বললেন…
এসআইআর প্রক্রিয়ার জন্য যে সব সমস্যা তৈরি হয়েছে সাধারণ মানুষের, তা এদিন একে একে উল্লেখ করেন মমতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চের সামনে এদিনব এসআইআরের নথি হিসেবে আধার কার্ডের জন্য সওয়াল করেন মমতা।
একজন সাধারণ নাগরিক হিসেবে মামলাটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সওয়াল করতে গিয়ে তিনি বলেন, “বাংলার মানুষ খুশি যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়ার তথা বলেছে। কিন্তু বাংলায় আধার কার্ড নেওয়া হচ্ছে না। অন্যান্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার কার্ড, গভর্নমেন্ট হাউসিং কার্ড, হেল্থ কার্ড গ্রহণ করা হচ্ছে।” মমতার আরও বলেন, “বাংলাকে নিশানা করা হয়েছে।” ভোটের মাত্র কয়েকমাস আগে এত দ্রুততার সঙ্গে এসআইআর সম্পন্ন করার কী প্রয়োজন ছিল, সেই প্রশ্নও তেলেন তিনি।
এ কথা শুনে প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্ট কিছু বিষয়ে মন্তব্য করতে পারব না। যেমন আধার। কারণ এসআইআর নিয়ে মামলার রায় স্থগিত আছে।”এরপর সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেও উল্লেখ করেন আদালতে। তিনি উল্লেখ করেন কীভাবে হোয়াটসঅ্যাপেই সব নির্দেশ দেওয়া হচ্ছে। সব শেষে সুপ্রিম কোর্টকে ধন্য়বাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।