You will be redirected to an external website

অরিজিৎ সিং কি এবারের ভোটেই দাঁড়াবেন? রাজনৈতিক দল না স্কুল, কী খুলবেন, মিডিয়া তোলপাড়

There is a huge void in the world of music. Why did Arijit Singh suddenly step away from singing? This question may confuse many.

অরিজিৎ সিং কি এবারের ভোটেই দাঁড়াবেন?

গানের জগতে এক আকাশছোঁয়া শূন্যতা। হঠাৎ করেই অরিজিৎ সিং কেন গান থেকে সরে দাঁড়ালেন? এই প্রশ্ন অনেককেই বিভ্রান্ত করতে পারে। তবে যাঁরা গায়ককে কাছ থেকে চেনেন, তাঁদের কাছে এই সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের নয়। সম্প্রতি নেপথ্য গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণায় সবাইকে চমকে দিয়েছেন অরিজিৎ। এই সিদ্ধান্তে দেশজুড়ে ভক্তরা আবেগপ্রবণ ও হতাশ হয়ে পড়লেও, এখন খবর মিলছে তিনি গান থেকে বিরতি নিয়েছেন এক নতুন অধ্যায় শুরু করার জন্য— আর সেটা হল রাজনীতির পথে হাঁটতে।

এনডিটিভির একটি রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ সিং নিজের রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং নির্বাচনে লড়ার কথাও চিন্তা করছেন। বাংলা চলচ্চিত্র জগতের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, অরিজিৎ প্রথমে একেবারে তলা থেকে রাজনীতিতে যুক্ত হতে পারেন। তারপর নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন। তবে ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি আপাতত সরাসরি অংশ নেবেন না। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ নিজে কোনও মন্তব্য করেননি। অবসরের ঘোষণার পর থেকে পুরোপুরি খিল এঁটে রয়েছেন মুখে।

তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন পরিচালক অনুরাগ বসু। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে অরিজিতের অবসর নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করেছেন তিনি। বিবিসি হিন্দিকে বসু বলেন, এই ঘোষণায় তিনি একেবারেই অবাক হননি। তাঁর মতে, এটা অরিজিতের দীর্ঘদিনের স্বপ্ন ও আগ্রহের সঙ্গেই মানানসই। বসু বলেন, পুরো পৃথিবী ওর সিদ্ধান্ত শুনে চমকে গেছে, কিন্তু আমি মোটেও অবাক হইনি। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ও ভীষণ প্রতিভাবান এবং গান ছাড়াও জীবনে আরও অনেক কিছু করতে চায়। বসু আরও জানান, অরিজিতের ইচ্ছে শিশুদের জন্য একটি স্কুল খোলার এবং তাদের সঙ্গে সময় কাটানোর।পাশাপাশি তাঁর সিনেমা তৈরির প্রতিও গভীর আগ্রহ রয়েছে। ‘বরফি’ ছবির সময় অরিজিৎ নাকি তাঁকে অনুরোধ করেছিলেন সহকারী পরিচালক হিসেবে নেওয়ার জন্য। 

এই সিদ্ধান্তের কারণ জানতে সবাই আগ্রহী। সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছে। এর মধ্যেই দাবি উঠেছে, ‘বর্ডার ২’ ছবির একটি দেশাত্মবোধক গানের রিমেক গাইতে অরিজিতের উপর নাকি চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই ঘটনায় নাকি তিনি খুবই বিরক্ত হন। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ছবির সহ-প্রযোজক ভূষণ কুমার। খবর অনুযায়ী, একটি আইকনিক দেশাত্মবোধক গানের রিমেক গাইতে বাধ্য করায় অরিজিৎ মন থেকে খুশি ছিলেন না। সৃষ্টিশীল দিক থেকেও তিনি এর সঙ্গে একমত ছিলেন না, তবুও তাঁকে গানটি গাইতে বলা হয়।

তাঁর ঘনিষ্ঠদের মতে, এই ঘটনাই নাকি তাঁর সিদ্ধান্ত নেওয়াকে আরও সহজ করে দেয়। তবে অন্যদিকে গুঞ্জন রয়েছে, অরিজিৎ আসলে গান বা সিনেমা ছাড়ছেন না। তিনি শুধু বর্তমান ব্যবস্থার বাইরে বেরিয়ে আসতে চাইছেন। শোনা যাচ্ছে, তিনি নিজস্ব প্রোডাকশন কোম্পানি খুলবেন, যেখানে তাঁর শান্ত ও সরল গল্প বলার ধাঁচের ছবি তৈরি হবে। পাশাপাশি ‘ওরিয়ন মিউজিক’কে তিনি এমন একটি সুরে জগতের স্তরে নিয়ে যেতে চান, যেখানে শিল্পীরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কোনও জোর করে রিমেক বা কারখানার কায়দায় হিট গান তৈরির চাপ ছাড়াই কাজ হবে সৃষ্টির নিজস্ব গতিতে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Mahesh is preparing for the Kalas Yatra. And a day later, Mahesh Jagannath Mandir Trust Committee Secretary Piyal Adhikari Read Next

কলস যাত্রার জন্য প্রস্ত...