You will be redirected to an external website

কলকাতায় হুহু করে বাড়ছে তাপমাত্রা! আজ থেকেই কি দক্ষিণবঙ্গে বিদায় নেবে শীত?

Winter is slowly leaving. On Sunday, the temperature in Kolkata rose above normal. The cold has subsided in almost all the districts of South Bengal.

কলকাতায় হুহু করে বাড়ছে তাপমাত্রা!

শীত ধীরে ধীরে বিদায়ের পথে। রবিবার এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গেল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমেছে ঠান্ডার দাপট। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জেলায় এখনও কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। গত বৃহস্পতিবার থেকে টানা পারদ নামছিল। সরস্বতী পুজোর দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে। তবে রবিবার ফের ঊর্ধ্বমুখী হয় তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া বজায় থাকবে।

তবে উত্তরবঙ্গে এখনও শীতের কামড় রয়েছে। রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ ছিল ৯.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা ছিল নদিয়ার কল্যাণী, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে (১১.৫), সিউড়িতে (১১.২), ব্যারাকপুরে (১২.২), পুরুলিয়ায় (১২.৪), ক্যানিংয়ে (১২.৬), বহরমপুরে (১২) এবং শ্রীনিকেতনে (১২.১) তুলনামূলক ভাবে ঠান্ডা কমেছে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও বেশি হওয়ার আশঙ্কা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The price of gold is going at an uncontrollable pace. The price of gold has practically doubled in just one year. Read Next

সোনার দাম এক বছরেই দ্বিগ...