You will be redirected to an external website

মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি যুবসাথীর টাকা? বড় নির্দেশ মমতার

As per the instructions of Chief Minister Mamata Banerjee, Yuva Sathi money has started flowing into the accounts of the beneficiaries from this month.

মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি যুবসাথীর টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ অনুযায়ী চলতি মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যুবসাথীর (Yuva Sathi) টাকা। তবে অনেকের দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। মেসেজ পেয়েছেন। তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এক পয়সাও। এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবার নবান্নের বৈঠকে তাঁর নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত উপভোক্তাদের সমস্যার নিষ্পত্তি করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জানান রাজ্যে আর মাত্র কয়েকদিন পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার ফলে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তাই রাজ্যের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্যের খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয় রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করেন। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না বলেই জানানো হয়। প্রকল্পের কথা ঘোষণার সময় জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা।

তবে এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Export of Sitabhog-Mehidana stopped. Sweets industry on the verge of closure. Now the 'Langcha Hub' of Saktigarh is going to burn in the flames of war. Read Next

যুদ্ধে হারাচ্ছে মিষ্টির...